রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিখোঁজের ১২ ঘন্টা পর ঢাবি ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি) : রূপগঞ্জে নিখোঁজের ১২ ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র পারভেজ মিয়া (২২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদ থেকে ঔ শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়।

নিহতের পিতা জয়নাল আবেদীন জানান,  তার ছেলে পারভেজ মিয়া লেখাপড়ার পাশাপাশি  স্থানীয় শাহিন, আলী হোসেন, কবির হোসেন ও মানিক মিয়ার যৌথ মালিকানাধীন মেঘনা শ্রমজিবী সমবায় সমিতিতে চাকুরী করতো। রোববার রাত ৯ টার পর সে নিখোঁজ হয়। এর পর তাকে কোথাও খুজে পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা পারভেজ মিয়ার লাশ শীতলক্ষ্যা নদে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ প্রেরন করেন।  এ ঘটনায় মেঘনা শ্রমজিবী সমবায় সমিতির ম্যানেজার জাহাঙ্গীর ও দুই কর্মচারী সোহাগ এবং শারমীনকে জিজ্ঞাসাবাদের আটক করে পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 January 2018

নিখোঁজের ১২ ঘন্টা পর ঢাবি ছাত্রের লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com