প্রবাস সদ্যপ্রাপ্ত

নিউইয়র্কে স্প্যানিশদের গুলিতে বাংলাদেশী ছাত্র নিহত

নিউইয়র্কে স্প্যানিশদের গুলিতে বাংলাদেশী ছাত্র নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রবাস  ডেস্ক ) : নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নাম ইয়াকুব রনি (২৪) বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের তার বাড়ি ফেনীর সোনাগাজি উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করছিলেন। সে ট্যাক্সি চালিয়ে লেখাপড়ার খরচ চালাতো।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ফ্লাটবুশ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে আরেক বাংলাদেশি (২৩) আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় বাদ জোহর চার্চ-ম্যাকডোনাল্ড মসজিদে রনির নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, স্প্যানিশদের একটি দল তাকে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউইয়র্ক পুলিশ জানায়, ৫৫০ ওসেন অ্যাভিনিউতে অবস্থিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে অন্তত চার যুবক ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে রনিকে গুলি করা হয়। এ সময়ে রনির সঙ্গে থাকা আরেক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাত করে গা ঢাকা দেয় দুর্বৃত্তরা। পরে রনিকে উদ্ধার করে কিংস কাউন্টি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত বাংলাদেশিকে মায়মনিডেস হাসপাতালে নেওয়া হয়েছে। তার নাম এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্তের সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের প্রক্রিয়াও চলছে।

About the author

SOFT PRO IT