নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গ‌ঞ্জে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অ‌ভিযুক্ত বাবুু গ্রেপ্তার

না.গ‌ঞ্জে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অ‌ভিযুক্ত বাবুু গ্রেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুলের গণিত শিক্ষক মাহবুবুর রহমানের উপর হামলা এবং লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ওয়াহেদ সাদাত বাবুকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। ১৩ই এপ্রিল বুধবার রাত ১১ টার দিকে চাষাড়াস্থ বালুর মাঠ এলাকার নিজ বাসভবন থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ইন্সপেক্টর আজিজ হাওলাদার

বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজ হাওলাদার জানান, শিক্ষক মাহবুবুর রহমানকে স্কুল মাঠে দাড়ি ছিড়ে মারধর করে হাত কেটে ফেলার হুমকির ঘটনায় বুধবার রাতেই মামলা দায়ের করা হয় মামলা দায়েরের পর ওয়াহেদ সাদাত বাবুকে অভিযান চালিয়ে আজ রাতে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

About the author

SOFT PRO IT