বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আরজু রহমান ভূঁইয়া

আরজু ভূঁইয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হবার প্রত্যাশায় মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া।

১১ নভেম্বর রবিবার তার মনোনয়নপত্র রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জমা দেয়া হয়।

উল্লেখ্য, ১০ নভেম্বর শনিবার একটি উৎসবমুখর পরিবেশে অত্র আসনের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের উক্ত কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আরজু রহমান ভূঁইয়া। মনোনয়নপত্র জমা দেয়া কালে মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, বন্দর থানা যুবলীগ নেতা ইকবাল হোসেন ভূঁইয়া, সারোয়ার হোসেন কিরণ ও ওয়াহিদুজ্জামান অহিদ, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, বন্দর থানা যুব মহিলা লীগ নেত্রী মাফিয়া আক্তার তানিয়া ও নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT