বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

না.গঞ্জ-৩ আসনে জাপার মনোনয়নে আবারো খোকা

না.গঞ্জ-৩ আসনে জাপার মনোনয়নে আবরো খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বর্তমানে লিয়াকত হোসেন খোকা জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এ আসনে ১৯৯১ থেকে ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। ২০০৮ এর নির্বাচনে আসনটি দখলে নেয় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা।এরপর ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা। পরপর দুবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন তিনি।

About the author

SOFT PRO IT