জাতীয় সদ্যপ্রাপ্ত স্বাস্থ্য

না.গঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী হুসেইন মুহম্মদ এরশাদ সিএমএইচে ভর্তি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিশ্চিত করে দলটির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ।

তিনি বলেছেন, চিকিৎসকরা স্যারকে সিএমএইচে থাকতে বলেছেন। তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন। আমরা এখনও সেখানে যাইনি।

এরশাদ আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করতেন। তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে। ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

About the author

SOFT PRO IT