নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জ সিটি প্রেসক্লাবে নির্বাচিতদের প্যানেল মেয়র মতির অভিনন্দন

না.গঞ্জ সিটি প্রেসক্লাবে নির্বাচিতদের প্যানেল মেয়র মতি'র অভিনন্দন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর নব-নির্বাচিত নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২, ৬নং ওয়ার্ড কাউন্সিলর, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো: মতিউর রহমান মতি।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নির্বাচনে সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সহ-সভাপতি শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ সিফাত আল রহমান লিংকন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায়  তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের অনেকেই র্দীঘদিন ধরে সম্মানজনক এ পেশায় নিয়োজিত থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করছেন। সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। তাদের অক্লান্ত পরিশ্রম ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্যেইে আমরা বিভিন্ন প্রান্তের খবর মুহূর্তেই জানতে পারি।

উল্লেখ্য, এর আগে ১৯ সেপ্টেম্বর শনিবার উৎসবমূখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরামহীনভাবে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের প্রাণের সংগঠন গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত সংগঠনটির নির্বাচনে সভাপতি পদে এন এ এন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপুল ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে আমার সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম আরজু ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মোট ভোটার সংখ্যা ছিলো ৫৫ জন।

এছাড়া চারটি পদে কেউ প্রতিদ্বন্দ্বীতা না করায় সাংগঠ‌নিক প‌দে জাতীয় দৈ‌নিক আমার বার্তা প‌ত্রিকার নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি নুুরুজ্জামান কাউছার, র্অথ সম্পাদক প‌দে তথ্য প‌ত্রের ব্যবস্থাপনা সম্পাদক জা‌হিরুল ইসলাম মোল্লা সাগর, ক্রিড়া ও সাংস্কৃতিক পদে রুদ্রন্ঠ প‌ত্রিকার সোনারগাঁ উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি র‌বিউল ইসলাম, কার্যক‌রি সদস্য প‌দে রুদ্রবার্তা স্টাফ রি‌পোর্টার আক্তার হো‌সেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন, বাকি পদ শূন্য রয়েছে।

About the author

SOFT PRO IT