নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ সিটি নিবার্চনকে সামনে রেখে মাঠে জেলা প্রশাসনের ৯ টিম

না.গঞ্জ সিটি নিবার্চনকে সামনে রেখে মাঠে জেলা প্রশাসনের ৯ টিম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নিবার্চনকে সামনে রেখে ২৭টি ওয়ার্ডে বিভিন্ন নির্বাচনী আচরণবিধি রক্ষার্থে আইন প্রনয়নের ক্ষেত্রে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৯টি টিম। যার প্রত্যেকটি টিমের নেতৃত্ব দিবেন ১ জন করে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ২৯ই ডিসেম্বর বুধবার বিকাল থেকে প্রতিটি ওয়ার্ডে মনিটরিং করতে একযোগে কাজ করতে মাঠে নেমেছেন তারা।

মাঠ পর্যবেক্ষণকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান, মেহেদি হাসান ফারুক, রাসেল নুর ও সানজিদা আক্তার গণমাধ্যম কর্মীদের জানান, নির্বাচনী মাঠে নিরপেক্ষতা যেন বজায় থাকে সে লক্ষ্যে আমাদের টিমগুলো কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ জানান, সরকারি নির্দেশনা নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে টিমগুলো কাজ করছে। নির্বাচনী আচরণবিধি ও আইন প্রনয়নে মাঠে ৯টি টীম ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতত্বে বুধবার বিকাল থেকে মাঠে নেমেছে। কোথাও কোন নির্বাচনী আচরণবিধি লঙ্গন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে। নিরপেক্ষ নির্বাচনে টিমগুলো কঠোরভাবে প্রতিটি ওয়ার্ডে মনিটরিটং করবে।

About the author

SOFT PRO IT