বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ

না.গঞ্জ সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র বিতণ করা হয়েছে।  ১৭ই ফেব্রুয়ারি বুধবার সকালে বন্দর থানাধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এর বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ কার্ড প্রদানের অনুষ্ঠানিক উদ্বোধন করেন নাসিক এর ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতাল আহমেদ ভূইয়া।

এ সময় তিনি বলেন, সকল নারী পুরুষ স্বাস্থ্য বিধি মেনে যার যার নিজ দায়িত্বে ২০১৯ সালের ভোটার হওয়া ১২০০ জনকে স্মার্ট কার্ড প্রদান করা হয়। কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন, নাসিক এর ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অঙ্কন। মো.পনির ভূইয়া, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কাদের, মো. বিলাল হোসেন, মো.ফেরদৌস, মো.সোহেল প্রমুখ।

About the author

SOFT PRO IT