সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ জেলা পুলিশের ব্লকরেইড অভিযানে গ্রেফতার-৫৪

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ব্লকরেইড, জঙ্গী ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। রবিবার (৪ মে থেকে ৫ মে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

সদর মডেল থানা. সদর মডেল থানা কর্তৃক ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৩  গ্রাম হিরোইন, ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সদর থানায় মোট ০৪ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ০৯ জনকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা. সিদ্ধিরগঞ্জ থানা কর্তৃক ৪০ পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ  থানায় মোট ০১ টি মামলা দায়ের করা হয় এবং ০১ জনকে গ্রেফতার করা হয়।

বন্দর থানা. বন্দর থানা কর্তৃক ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বন্দর  থানায় মোট ০৪ টি মামলা (মাদক সহ অন্যান্য)দায়ের করা হয় এবং ০৫ জনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানা. রূপগঞ্জ থানা কর্তৃক ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানায় মোট ০২ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ০৪ জনকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানা. আড়াইহাজার থানা কর্তৃক ১৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আড়াইহাজার থানায় মোট ০৪ টি মামলা (মাদক সহ অন্যান্য)দায়ের করা হয় এবং ০৪ জনকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানা কর্তৃক ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হিরোইন, ২০০ গ্রাম গাজা  উদ্ধার করা হয়। সোনারগাঁও থানায় মোট ০৪ টি মামলা (মাদক সহ অন্যান্য) দায়ের করা হয় এবং ০৯ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও জিআর ওয়ারেন্টভূক্ত আসামী- ১৩ জন, সিআর- ০৮ জন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী ০১ জনকে গ্রেফতার করা হয়। সার্বিক অভিযানে সর্বমোট- ৫৪ জনকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

উক্ত ব্লকরেইড, জঙ্গী ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান থাকবে এবং এ অভিযানকে আরো জোরালো করা হবে।

About the author

SOFT PRO IT