সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

না.গঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : মঙ্গলবার প্রাথমিকভাবে ১২ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। সংগঠনটির প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান কর্তৃক স্বাক্ষরের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

উক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে সোনারগাঁ উপজেলা ছাত্রদল নেতা মশিউর রহমান শান্তকে যুগ্ম সম্পাদক পদে ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। শান্ত নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সভাপতি মজিবুর রহমানের ছেলে এবং তিনি কাঁচপুরের বিসিকের বাসিন্দা বলে জানা গেছে।

কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মশিউর রহমান শান্তকে অনেকে অভিনন্দন জানাতে দেখা গেছে। তাদের মাধ্যমে জেলা ছাত্রদল সংগঠিত থাকবে এবং রাজপথের সকল আন্দোলন সংগ্রামে অত্র কমিটি সম্যক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা।

About the author

SOFT PRO IT