সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

না.গঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

না.গঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর রবিবার দুপুরে সোনারগাঁও রয়েল রিসোর্টের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সানাউল্লাহ সানুর সভাপতিত্বে ও আবু নাঈম ইকবালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয়  অতিরিক্ত মহাসচিব, নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) এর সাংসদ  লিয়াকত হোসেন খোকা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁও উপজেলার জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাঈম ইকবাল, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম, মোহাম্মদ আলী, হাজী লিয়াকত আলী, হাজী গরীবে নেওয়াজ,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন জেলা জাতীয় পার্টির নেতা রাজা হোসেন রাজু, রিপন ভাওয়াল, রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি হাজী মুহাম্মদ মহসিন, নারায়ণগঞ্জসদর থানার জাতীয় পার্টির সভাপতি আমিনুল হক প্রধান, জামপুর ইউপির জাতীয় পার্টির আহবায়ক আশরাফুল মাকসুদ, সাদিপুর ইউপির জাতীয় পার্টির সভাপতি আবুল হাশেম, বৈদ্যের বাজার ইউপি জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, পিরোজপুর ইউপির জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়াসহ প্রমুখ।

About the author

SOFT PRO IT