নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে সেই স্বপ্ন-পদ্মা-সেতুকে প্রধানমন্ত্রীর উপহার

না.গঞ্জে সেই স্বপ্ন-পদ্মা-সেতুকে প্রধানমন্ত্রী’র উপহার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে এক সঙ্গে সন্তানের জন্ম দিয়েছেন অ্যানি বেগম (২৪) নামের এক নারী। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করতে খুশিতে সন্তানের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে, স্বপ্ন, পদ্মা সেতু। স্বপ্ন, পদ্মা সেতু নামকরণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।২০ জনু সোমবার বিকালে নারায়ণগঞ্জে বন্দর থানাধীন নবীগঞ্জে আশরাফুল ইসলাম অপুর বাসায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অভিনন্দন বার্তা নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক নবজাতকদের দেখতে যান তিনি জানিয়ে গেছেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ তিন নবজাতককে এক ভরি করে ৩টি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল পোশাক দিয়েছেন   সময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরতখুদা, বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, বন্দর উপজেলা (ভূমি) কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপুর স্ত্রী অ্যানি বেগম ওই সময় সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। শিশুদের বাবা আশরাফুল ইসলাম অপু বিষয়টি নিশ্চিত করেন।প্রসঙ্গতনারায়ণগঞ্জের বন্দরে এক সঙ্গে সন্তানের জন্ম দিয়েছেন অ্যানি বেগম (২৪) নামের এক নারী। খুশিতে তিন সন্তানের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে, স্বপ্ন, পদ্মা সেতু। গত ১৭ জুন শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে এক সঙ্গে ছেলে মেয়ে জন্ম দেন তিনি। অ্যানি বেগম বন্দরের নবীগঞ্জ এলাকার আশরাফুল ইসলাম অপুর স্ত্রী। অপু পেশায় একজন ব্যবসায়ী। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আশরাফুলঅ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন স্বপ্ন। আর দুই মেয়ের নাম রেখেছেন পদ্মা সেতু, যা এক সঙ্গে হয় স্বপ্নের পদ্মা সেতু। বর্তমানে মা সন্তানরা সুস্থ আছেন।

১৯শে জুন রবিবার বিকালে সন্তানদের বাবা আশরাফুল ইসলাম অপু জানান, পদ্মা সেতুর উদ্বোধনের মাসে আমার স্ত্রী এক সঙ্গে সন্তানের জন্ম দিয়েছে। এজন্য ডাক্তার শখ করে তাদের জনের নাম রেখেছেন স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে, স্বপ্ন, পদ্মা সেতু।  তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কাজ করছেন। আমার সন্তানদের জন্মের মাসে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এটিকে স্মরণীয় করে রাখার জন্যই তাদের নাম দেয়া।

বিষয়ে হাসপাতালটির চিকিৎসক বেনজির হক পান্না বলেন, অ্যানি শুরু থেকেই আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরিপূর্ণ সময় নিয়ে নবজাতকদের জন্ম হয়েছে। তাদের শারীরিক কোনো সমস্যা নেই। নরমাল ডেলিভারি করা যেতো কিন্তু পেশেন্টের তাগিতে সিজার করতে হয়েছে। একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা সবাই খুশি।এদিকে, শিশুদের জন্মের পর চিকিৎসক বেনজির হক পান্না, আশরাফুল অ্যানি দম্পতি ছেলের নাম রেখেছেন স্বপ্ন, আর দুই মেয়ের নাম পদ্মা সেতু। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

About the author

SOFT PRO IT