নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে ভবনের ছাদ থেকে পরে ৮ মাসের শিশুর মৃত্যু

শেরপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে তিন তলা ভবনের ছাদ থেকে পরে ৮ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুটিকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তার খালা। ২৫ জানুয়ারি সোমবার বিকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের নতুন সৈয়দপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত আট মাসের শিশুটি নতুন সৈয়দপুরের রুহুল আমিনের কন্যা মারুয়া আক্তার। আহত শিশুটির খালার নাম মীম (১৪)।

নারায়ণগঞ্জ সদর থানার উপ পরির্দশক তহিরুজ্জামান জানান, বোনের বাসায় বেড়াতে এসেছিলো শিশুটির খালা। বিকালে আট মাসের ওই শিশুকে তিন তলা ভবনের ছাঁদে নিয়ে দেয়ালের পাশে দাঁড়িয়ে আদর করছিলো। হঠাৎ দেয়াল ভেঙে ছাঁদ থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিসৎক শিশুটিকে মৃত ঘোষনা করে। আহত শিশুটির খালা বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

About the author

SOFT PRO IT