বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে বেপরোয়া মিশুকের ধাক্কায় যুবলীগ নেতার বড় ভাই নিহত

নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দর থানা যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান বলাইয়ের বড় ভাই বাশ ব্যবসায়ী আফানুর মিয়া (৫২) বেপরোয়া মিশুকের থাক্কায় নিহত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় পশ্চিম হাজীপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আপানূর মিয়া বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত ছত্তর বেপারীর ছেলে। এ সময় অজ্ঞাতনামা ঘাতক অটো চালক দ্রুত পালিয়ে যায়।

জানা গেছে, নাসিক ২০নং ওয়ার্ডস্থ পশ্চিম হাজীপুর মমতাজ বেগমের বাড়ির সামনে নতুন বাড়ি নির্মাণের ইটে পানি দেওয়ার সময় সোনাকান্দা থেকে হাজীপুর বাসস্ট্যান্ড মূখী একটি বেপরোয়া গতিতে আসা ব্যাটারী চালিত মিশুক পিছন থেকে সজোরে থাকা দিলে সোনাকান্দা পানি ট্যাংকি এলাকার যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান বলাইয়ের বড় ভাই বাশ ব্যবসায়ী আফানুর মিয়া (৫২) কে আঘাত করলে সে উল্টো গিয়ে মারাত্বক জখম হয়। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওই সময় মদনগঞ্জ টু বন্দর প্রায় ৩০মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে স্থানীয় কাউন্সিলর গোলাম নবী মুরাদের হস্তক্ষেপে ঘাতক মিশুক চালক ও মিশুক মালিককে ৫ লাখ টাকা ক্ষতিপুরন র্নিধারণ করে। পরে আপানূরের নামাজের জানাযা ১৪ ডিসেম্বর শনিবার বাদ জোহর সোনাকান্দা বড় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর সোনাকান্দা কবরস্থানে দাফন করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 December 2019

না.গঞ্জে বেপরোয়া মিশুকের ধাক্কায় যুবলীগ নেতার বড় ভাই নিহত

www.narayanganjbarta24.com