র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জে বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইলসহ গ্রেফতার-৫

না.গঞ্জে বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইলসহ গ্রেফতার-৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল, ব্যাটারী টর্চ লাইটসহ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার রাত টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ১৪ নং রোডে হাজী মনির হোসেনের ম্যাচের ভাড়াটিয়া বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই ১০৮ টি মোবাইল, ১৪০ টি ব্যাটারী ১৪ টি টর্চ লাইটসহ তাদের গ্রেফতার করা হয়। ২রা সেপ্টেম্বর বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে  এসকল তথ্য জানিয়েছেন থানার ওসি মো. কামরুল ফারুক। তিনি আরো জানান, উদ্ধারকৃত চোরাই মোবাইল , ব্যাটারী টর্চ লাইটের মূল্য লাখ ১৫ হাজার ২০০ টাকা

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে হিরাঝিলের হাজী মনির হোসেনর পুরাতন পট্রি মার্কেট থেকে চোরাই মোবাইল কেনাবেচার সময় মো. জামাল শেখ (৪৫) মো. সজিব (২৬), শামীম (২২), আনোয়ার হোসেন (২৮) মো. পিপলু (২৬) কে গ্রেফতার করে। ব্যাপারে এসআই মোঃ ফারুক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং ৩।

About the author

SOFT PRO IT