নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে পুলিশি বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড

না.গঞ্জে পুলিশি বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে পুলিশের বাধায় বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করে মহানগর বিএনপি।

বিএনপি নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে মহানগর বিএনপি। এই উপলক্ষে নেতাকর্মীরা সেখানে জড়ো হলে পুলিশ এতে বাধা দেয়। এর পর গ্রেফতার আতঙ্কে পুলিশি বাধায় মানববন্ধন পণ্ড হয়ে যায়।

এতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

About the author

SOFT PRO IT