সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

না.গঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২৪ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

না.গঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২৪ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। ২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ী মজলিশ এলাকার ইতালী প্রবাসী সিরাজুল ইসলামের নির্মাণাধীন বাড়ীর মেঝে থেকে সিমিন্টের বস্তায় মোড়ানো মোবাইলের বাক্স থেকে ২৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁও থানার সেকেন্ড এস.আই পংকজ কান্তি সরকার জানান, বাড়ী মজলিশ এলাকার ইতালী প্রবাসী সিরাজুল ইসলামের নির্মাণাধীন বাড়ীতে নির্মাণ কাজ করার সময় শ্রমিকরা একটি সিমেন্টের ব্যাগের ভিতর মোবাইলের বাক্স দেখতে পেয়ে সোনারগাঁও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইলের বাক্স থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধারের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 December 2020

না.গঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২৪ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

www.narayanganjbarta24.com