নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে ডিজিটাল বার ভবন নির্মাণে ৩০ লাখ টাকার চেক দিলেন আইনমন্ত্রী

না.গঞ্জে ডিজিটাল বার ভবন নির্মাণে ৩০ লাখ টাকার চেক দিলেন আইনমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ডিজিটাল বার ভবন নির্মাণ কাজ তরান্বিত করতে বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তার ঘোষিত এক কোটি টাকার মধ্যে প্রথম কিস্তির ৩০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল আমিন রনির কাছে এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের আইনজীবীরা মন্ত্রী মহোদয়ের এই অবদান কোনদিন ভুলবে না। তিনি অতীতের মতো ভবিষ্যতে ও বটবৃক্ষের ছায়া হয়ে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রইলো। সেই সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ যেভাবে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ সময় তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, এটর্নি জেনারেল এড. এম আমিনউদ্দিন, আইন সচিব মোঃ গোলাম সারওয়ার এবং নারায়নগজ্ঞের মাননীয় জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

About the author

SOFT PRO IT