নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

না.গঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭ জন

না.গঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি ৬০ বছরের একজন পুরুষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৩৯ জন। ১১ জুলাই শনিবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানা যায়, এই পর্যন্ত জেলায় মোট ২৮ হাজার ১৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৭ জনের। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ৮১, রুপগঞ্জ ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। সদর, বন্দর, আড়াইহাজার ও  সোনারগাঁয়ে নমুনা সংগ্রহ করা হয়নি।

জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৫২৬ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১ হাজার ৫২৮ জন, সদর উপজেলার ১ হাজার ১০২ জন, রূপগঞ্জের ৯১৯ জন ও আড়াইহাজারের ৪৪৬ জন, বন্দরের ১৪৯ ও সোনারগাঁয়ের ৩৮২ জন।

About the author

SOFT PRO IT