নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে ইয়াবা বিক্রির সময় নারীসহ গ্রেফতার-৪

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ মার্চ শুক্রবার রাতে ও ২১ মার্চ শনিবার সকালে উপজেলার চণপাড়া বটতলা রূপগঞ্জ সদর ইউনিয়নের সুলপিনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পূর্ব নামাপাড়া শিবু মার্কেট এলাকার মৃত রউফ খানের ছেলে বাদল খান (৪৫), কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার মৃত খোকার স্ত্রী আনোয়ারা বেগম (৫০), সুলপিনা এলাকার মৃত আলমাস মিয়ার ছেলে এরশাদ মিয়া (৩৯) ও সুলপিনা চৌধুরী পাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আলমগীর (৩৬)।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বাদল খান ও আনোয়ারা বেগম চণপাড়া বটতলা এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয় করছিলো। এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ দেখে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এসময় তাদেরকে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, র‌্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা সুলপিনা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রি করার সময়  এরশাদ মিয়া ও আলমগীরকে ৫০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 March 2020

না.গঞ্জে ইয়াবা বিক্রির সময় নারীসহ গ্রেফতার-৪

www.narayanganjbarta24.com