রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে অভিনব কায়দায় মাদক পাচার, গ্রেফতার-১

না.গঞ্জে অভিনব কায়দায় মাদক পাচার, গ্রেফতার-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় রশিদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ নভেম্বর শনিবার রাত ৮ টার দিকে ভুলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রশিদ মিয়া মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার মৃত মিছির আলীর ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, মাদক ব্যবসায়ী রশিদ মিয়াকে দেখলে মনে হবে সবেমাত্র তার দুই পা প্লাষ্টার করেছে। কিন্তু তার দুই পায়ের হাটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মোটা কসটেপ দিয়ে পেচিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় রশিদ মিয়াকে ভুলতা এলাকার নান্না বিরিয়ানীর সামনে থেকে গ্রেফতার করে এএসআই ফয়সাল ও এএসআই মনির হোসেন। গ্রেফতাকৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 November 2019

না.গঞ্জে অভিনব কায়দায় মাদক পাচার, গ্রেফতার-১

www.narayanganjbarta24.com