বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে অপহৃতা স্কুলছাত্রী মুন্সিগঞ্জে উদ্ধার,থানায় মামলা

উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের দীর্ঘ ৫দিন পর সুদূর মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকাস্থ অপহরণকারী বুলবুলের ভাবীর পিত্রালয় থেকে রোববার রাত ৮টায় অপহৃত তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ছাত্রী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এ ঘটনায় অপহরণকারীসহ ৪জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতারের খবর পাওয়া যায়নি। মামলার এজাহারের বরাত দিয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়,নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বন্দর গার্লস স্কুলের ৮ম শ্রেণীর ওই ছাত্রীর গ্রামের বাড়ী মুন্সিগঞ্জ গজারিয়া থানার চরবলাকি গ্রামে। তার বাবা শাহ আলম পরিবার নিয়ে বন্দর র‌্যালী আবাসিক এলাকায় ভাড়াটে বাসায় বসবাস করে। প্রায় দুই মাস পূর্বেকার পরিচয়ের মাধ্যমে একই গ্রামের রবিউল আউয়ালের বখাটে ছেলে বুলবুলের সাথে ওই স্কুল ছত্রীর প্রেমের সম্পর্ক হয়।

প্রেমের সুত্র ধরে গত ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বন্দর গার্লস স্কুলের সামনে থেকে বখাটে বুলবুল তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে গজারিয়া নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার লম্পট বুলবুল ওই স্কুল ছাত্রীকে ধর্ষন করে বলে স্কুল ছাত্রীর মা উম্মে কুলসুম মামলার এজাহারে উল্লেখ করেন। মামলা তদন্তকারী অফিসার এস আই হাফিজ সাংবাদিকদেরকে জানান.বাদীর অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে গজারিয়া থানা পুলিশের সহায়তায় অপহরণকারী বুলবুলের ভাইয়ের স্ত্রী ছানু বেগমের বাসা হতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তাকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। পলাতক থাকায় কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT