নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের শ্রেষ্ঠ ইউএনও নাহিদা বারিক

না.গঞ্জের শ্রেষ্ঠ ইউএনও নাহিদা বারিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। শিক্ষাখাতে অবদান রেখে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যাক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি নাহিদা বারিককে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত করেন। বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক জসিম উদ্দিন এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল।

নাহিদা বারিক চলতি বছরের ২৮ মার্চ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি বন্দর ও পরে ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 December 2019

না.গঞ্জের শ্রেষ্ঠ ইউএনও নাহিদা বারিক

www.narayanganjbarta24.com