রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের শাহজালাল দেশের দ্বিতীয় শ্রেষ্ট শিক্ষার্থী

না.গঞ্জের শাহজালাল দেশের দ্বিতীয় শ্রেষ্ট শিক্ষার্থী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমী মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের অর্ধলক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে রূপগঞ্জের কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মু. শাহজালাল  নাহবেমী (জেএসসি সমমান) জামাতের ৪২তম কেন্দ্রীয় পরিক্ষায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে।

মাদ্রসার অধ্যক্ষ মুফতি রহমতউল্লাহ জানান, তারাব পৌরসভার রূপসী চরপাড়া কওমী মাদ্রাসা কাসেমুল উলুম মাদ্রাসা শিক্ষার্থী শাহজালাল। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমী মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের অর্ধলক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে শাহজালাল ৯৭.৫ পয়েন্ট নিয়ে সারাদেশের মেধা তালিকায় দ্বিতীয় শ্রেষ্ট ফলাফল অর্জন করে। এছাড়া একই মাদ্রাসার শিক্ষার্থী মু. আবু বকর ১৭তম মু. হাসানাত ২৭তম এবং মু. জাহিদ মেধা তালিকায় ৪৩তম স্থান অর্জন করেন।

About the author

SOFT PRO IT