আড়াইহাজার প্রধান খবর রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সোনারগাঁ

না.গঞ্জের তিন উপজেলাতেই নৌকার বাজিমাত

না.গঞ্জের তিন উপজেলাতেই নৌকার বাজিমাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জে আওয়ামীলীগে নৌকার প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। রাতে এ বেসকারীভাবে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তাগন। তিন উপজেলাতেই নৌকার বিজয় দেখে বাজিমাত করেছেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

বেসরকারী ফলাফলে সোনারগাঁয়ে মোশাররফ হোসেন, আড়াইহাজারে মুজাহিদুর রহমান হেলো সরকার ও রুপগঞ্জে শাহজাহান ভুইয়া চেয়ারম্যান পদে নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মুজাহিদুর রহমান হেলো সরকারের প্রাপ্ত ভোট ৮০০৫৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি ইকবাল হোসেন মোল্লা আনারস প্রতীক পেয়েছেন ৭৮৮৯ ভোট। উপজেলা রিটানিং অফিসার মো. সোহাগ হোসেন রোববার (৩১ মার্চ) রাতে এ ফলাফল ঘোষণা করেন।

রূপগঞ্জে শাহজাহান ভুইয়া চেয়ারম্যান পদে নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্দ্বি তাবিবুল কাদির তমাল আনারস প্রতীক। সোনারগাঁয়ে মোশারফ হোসেন চেয়ারম্যান পদে নৌকার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট.৭৩০৩৮। নিকটতম প্রতিদ্ধন্দ্বি মাহফুজুর রহমানা কালাম ঘোড়া প্রতীক পেয়েছেন ৪৫৬৫৯ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন রাতে এ ফলাফল ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT