নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জের ডিসি রাব্বী মিয়াকে বদলি, নতুন ডিসি জসিম উদ্দিন

না.গঞ্জের ডিসি রাব্বী মিয়াকে বদলি, নতুন ডিসি জসিম উদ্দিন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রাব্বী মিয়াকে সরিয়ে নতুন ডিসি হিসেবে মো. জসিম উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাবনার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (১১ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে মোট ১৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

টানা ২ বছর ৯ মাস নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের করেছেন রাব্বী মিয়া। জানা গেছে রাব্বী মিয়াকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব করা হয়েছে। প্রসঙ্গত, নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) দ্বিতীয় নির্বাচনের আগে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাব্বী মিয়া।

About the author

SOFT PRO IT