বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমান সেতু উদ্বোধন অনুষ্ঠানে খান মাসুদের নেতৃত্বে মিছিল

নাসিম ওসমান সেতু উদ্বোধন অনুষ্ঠানে খান মাসুদের নেতৃত্বে মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। সোমবার (১০ অক্টোবর) সকালে সাড়ে ১০ টায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমাস সেতু প্রান্তে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সমবেত হয়। নাসিক ২৩ নং ওয়ার্ডস্থ খানবাড়ি মোড় হতে শতশত কর্মী-সমর্থক নিয়ে মিছিলটি স্লোগানে স্লোগানে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নদীর উপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতুর প্রান্তে সভাস্থলে এসে যোগদান করেন। এসময় মিছিলে অংশগ্রহণ করেন, বন্দর আমিন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ ও বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, হোসেন প্রধান, বাপ্পি পাঠান, লাভলু প্রধান, মাকসুদ হাসান, হোসেন পাটোয়ারি, খোরশেদ আলম, রতন সরকার নিলয়, জিয়াবুর, সানি খান, হেলাল, বুলবুল আহমেদ, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য রাজু আহমেদ, আকিব হাসান রাজু, সায়মন খান, নুর হোসেন ( নুন্না), সাবেক ছাত্রলীগ নেতা সুম্মিত, মোকলেছ, মামুন খান, পাবেল, রাকিব, রিয়াদ, টিটু, আলিম প্রমূখ।

About the author

SOFT PRO IT