বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমান সেতুর ডিভাইডারে শাহ সিমেন্ট ট্রাকের ধাক্কা

নাসিম ওসমান সেতুর ডিভাইডারে শাহ সিমেন্ট ট্রাকের ধাক্কা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ৩য় শীতলক্ষ্যা একেএম নাসিম ওসমান সেতুতে শাহ সিমেন্ট কোম্পানির মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়।এতে সেতুর উত্তর অংশের বেশ কয়েকটি ডিভাইডার ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাথরবাহী ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে বন্দরের মদনগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকাল ৪ টার দিকে মোক্তারপুরের দিক থেকে আসা শাহ সিমেন্ট কোম্পানির পাথরভর্তি ট্রাক নং ঢাকা মেট্রো -উ-১২-৪০৪৮ এর চালক আহসান হাবিব বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর উত্তর অংশে পাকা ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। ফলে বেশ কয়েকটি ডিভাইডার ক্ষতিগ্রস্ত হয় এবং রেলিংয়ে আঘাত লাগে। ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। ট্রাক সহ চালককে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT