নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমান এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভাসমানদের রান্না করা খাবার বিতরণ

নাসিম ওসমান এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতারে ভাসমানদের রান্না করা খাবার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর ও বন্দর আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর ৬মত মৃত্যু র্বাষিকী উপলক্ষে ইফতার হিসেবে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ৮মে ) বিকালে মাসদাইর এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। নাসিম ওসমান স্মৃতি যুব সংঘ ও গরীব দুঃস্থ জনকলল্যান ফাউন্ডেশন এর উদ্যোগে, নাদভী আহমেদ রুন এর সার্বিক তত্ত্বাবধায়নে সড়বে ভাসমান পথচারী ও রিকশা চালকদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্তিত ছিলেন নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর এসিস্টেন্ট কোচ মেহেদী আনোয়ার তানিম, ইমন, সুমন, মাহামুদুল, অর্পূব, আশিক ও রনি প্রমুখ। এছাড়াও প্রয়াত সাংসদ নাসিম ওসমান সহ ৮ মে  তরিকুল ইসলাম লিমনের পিতার মৃত্যুর্বাষিকী উপলক্ষে সকল কবরবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

About the author

SOFT PRO IT