বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের স্মরণে অটো রিক্সা ও সিএনজি শ্রমিকদের ইফতার

নাসিম ওসমানের স্মরণে অটো রিক্সা ও সিএনজি শ্রমিকদের ইফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব নাসিম ওসমান স্মরণে বন্দর থানা অটো রিক্সা ও সিএনজি শ্রমিকদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের মিলনায়তনে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর।

বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের সভাপতিত্বে ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন, বন্দর থানা অটোরিক্সা ও সিএনজি মালিক সমিতির সভাপতি ফিরোজ আল মুজাহিদ দুলাল, বন্দর থানা অটো রিক্সা ও সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বন্দর থানা অটো রিক্সা ও সিএনজি শ্রমিক সমিতির সাধারন সম্পাদক শাহআলম, জাহাঙ্গীর আলম, যুবলীগনেতা মাসুম, ব্যবসায়ী লুৎফর রহমান, শেখ মমিন, সুমন, সগির, সোহেল, নুর হোসেন, হাসান, ওসমান গনি, বাতেন মাতবর, আসলাম, দিল হোসেন প্রমূখ।

পরিশেষে ইফতার পূর্বক দোয়া মাহফিল পরিচালনা করেন শান্তিনগর নুরনবী জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব হাজী মোহাম্মদ ইউসুফ।

About the author

SOFT PRO IT