নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে রিপন সরদারের উদ্যোগে দোয়া

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে রিপন সরদারের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে শ্রমিক নেতা রিপন সরদারের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ এপ্রিল বাদ যোহর চাষাঢ়া রেল লাইন সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এ আয়োজন করা হয়। এরআগে দিনব্যাপী কোরআন তেলোয়াত করা হয়। দোয়া শেষে দু:স্থ্য, অসহায় এবং এতিমদের রান্না করা খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের ১০তম মৃত্যুবার্ষিকীতে দিন ব্যাপী ছিলো নানা আয়োজন। বাদ আসর মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রয়াত নেতা নাসিম ওসমানের তনয় আজমেরী ওসমান এবং তার ছেলে আরহাম ওসমান আলীফ।

About the author

SOFT PRO IT