বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে কাউন্সিলর দুলাল প্রধানের দোয়া

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে কাউন্সিলর দুলাল প্রধানের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৬ষ্ঠতম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে কোরআন খতম,মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ৩০এপ্রিল স্বল্পেরচক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ইফতার শেষে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় কাউন্সিলর দুলাল প্রধান প্রয়াত এমপি নাসিম ওসমানের স্মৃতিচারন করতে গিয়ে বলেন,প্রয়াত এমপি মুক্তিযোদ্ধের বীর সেনাপতি নাসিম ওসমান ছিলেন মাটি ও মানুষের নেতা। আজ তার ৬ষ্ঠতম মৃত্যু বার্ষিকী। দেশের দূর্যোগময় পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ রক্ষা করে ছোট পরিসরে মাদ্রসার এতিম ছাত্রদের নিয়ে দোয়ার আয়োজন করেছি। আমি মরহুম নাসিম ওসমানের আতœার মাগফেরাত কামনা করছি।

দোয়ায় অংশ নেন স্থানীয় সমাজ সেবক জাকির প্রধান,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভির আহমেদ সোহেল,ছাত্রলীগনেতা অনিক তালুকদার অপু,আরাফাত কবির ফাহিম,সার্ভেয়ার কামাল,ইন্দ্রজিৎ সাহা, মনা,শান্ত তালুকদার প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 April 2020

নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে কাউন্সিলর দুলাল প্রধানের দোয়া

www.narayanganjbarta24.com