সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ বাজার মসজিদ, হাজীগঞ্জ মাজার মোর মসজিদ, হাজীগঞ্জ মাদ্রাসা, পানির কল জামে মসজিদ, কোওপারিটি মসজিদ, পাঠানটুলী আইলপারা মসজিদে আজমেরী ওসমানের নির্দেশনায় রাসেল ও রবিন এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ই এপ্রিল শুক্রবার এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ বাইতুল নূর জামে মসজিদে খতিব মুফতি ফরহাদ হোসাইন, হাফেজ মাওলানা মাহফুজুল রহমান।

এ সময় দোয়ায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরুল হুদা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ্ব আ: মজিদ খন্দকার, ১১নং ওর্য়াড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইছাক আলী, সিনিয়র সাংবাদিক এইচ এম আমজাদ হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, সদস্য রাজিব আহমেদ রাজু, যুব লীগ নেতা নুরুজ্জামান সান্ত, লিটন, রনি, রহমান, জামাল, অপু, পাভেল, সিয়াম, সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT