বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের জন্মদিন উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের দোয়া

নাসিম ওসমানের জন্মদিন উপলক্ষে যুবলীগ নেতা খান মাসুদের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের চারবারের সাংসদ ও প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের ৬৮ তম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । ১৯৫৩ সালের ৩১ জুলাই এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর রূহের মাগফেরাত কামনা করে ৩১ জুলাই শুক্রবার বাদ জুম্মা বন্দর বেবিস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

পাশাপাশি নারায়ণগঞ্জ ৫-আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান ও ৪-আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু সুফিয়ান আল কাদরি।

About the author

SOFT PRO IT