নারায়ণগঞ্জ সদর বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক ২৭নং ওয়ার্ডে নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র আইভী

নাসিক ২৭নং ওয়ার্ডে নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিক ২৭নং ওয়ার্ডের পিডিবি সড়ক থেকে বঙ্গশাসন বায়াতুস সালাম মোহাম্মাদিয়া মাদ্রাসা হয়ে হাসান সাহেবের বাড়ির পুকুর পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা সহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন নাসিক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী। ৪ই সেপ্টেস্বর বুধবার সকালে দোয়া কামনা করার মাধ্যমে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৫২০ মিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রশস্ত নির্মাণ কাজ শুরু করা হয়।

এ সময় ব্যবসায়ী ও যুবলীগ নেতা আবু সুফিয়ান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রত্না এন্টারপ্রাইজের ঠিকাদার শুক্কুর, সাখাওয়াত, নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ আমান, ২৭নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, ২৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা মহিন মাতবর, আলতাফ হোসেন আলতু, স্থানীয় আসাদুজ্জামান বাদল, হাজী হাসান মুন্সী, ঠিকাদার সবুজ, সাবেক মেম্বার সিরাজ, সালাউদ্দিন, আঃ মোতালিব, ইসাক, আয়ুব নবী, দিলু, আনিছ সহ কুড়িপাড়া, চাপাতলি, হরিপুর ও বঙ্গঁশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন এবং নির্মাণ কাজের উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন।

এ সময় ২৭নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল নাসিক মেয়র আইভীকে উক্ত ওয়ার্ডের বিভিন্ন রাস্তার নির্মাণ করা প্রয়োজন এবং রাস্তাগুলোর অসমাপ্ত নির্মাণ কাজ পুনরায় শুরু করার বিষয়ে জানালে মেয়র আইভী সকল রাস্তাঘাট সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ দ্রুত এবং পর্যায়ক্রমে শুরু করার বিষয়ে আশ্বস্ত করেন।

About the author

SOFT PRO IT