নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক প্যানেল মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছেন কবির হোসাইন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাকি মাত্র একদিন। তারপরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র নির্বাচন। আর এই অন্তিম মূহুর্তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করেছেন মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর আস্থাভাজন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কবির হোসাইন। সোমবার ২৫ ই সেপ্টেম্বর বিকাল ৫ টায় নাসিক ১৮ নং ওয়ার্ডে অবস্থিত তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। আগামী ২৭ই সেপ্টেম্বর এ নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলররা তাদের মূল্যবান ভোট দিয়ে ২ জন পুরুষ এবং একজন নারী প্যানেল মেয়র নির্বাচিত করবেন।

এ প্রসঙ্গে প্যানেল মেয়র-১ প্রত্যাশী কবির হোসাইন বলেন, কালো টাকা, পেশীশক্তি প্রহশন ছাড়া সুশ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ আমি বিজয়ী হবো। আর নির্বাচিত হলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষে জনসেবায় কাজ করে যাবো। নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোন প্রকার মনোনয়ন পত্র সংগ্রহ করতে হয় না। তাই এতদিন পর্যবেক্ষন করে যাচ্ছিলাম। অবশেষে এলাকাবাসীর দোয়া নিয়ে এই পদে প্রতিদ্বন্দীতা করার ইচ্ছা পোষন করেছি।

তিনি আরো বলেন, আমি এলাকাবাসী এবং নারায়ণগঞ্জ বাসীর উন্নয়নে কাজ করতে চাই। আমি ১৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক। তাই এলাকার উন্নয়নে আরো বেশী বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। আমি আশাবাদী সহকর্মী কাউন্সিলররা দলমত শেষে আমাকে ভোট দিয়ে প্যানেল মেয়র-১ পদে নির্বাচিত করবেন।

প্রসঙ্গত, আগামী ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় মাসিক সভা শেষে নগর ভবনে অনুষ্ঠিত হবে প্যানেল মেয়র নির্বাচন।

About the author

SOFT PRO IT