ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জে মেম্বার গ্রেফতার

নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জে মেম্বার গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নাশকতার পরিকল্পনার অভিযোগে ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু।

রিজাউল হক দিপু জানান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে সহযোগীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন সাংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

About the author

SOFT PRO IT