সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির ১১৯ জনের বিরুদ্ধে মামলা

সোনারগাঁ থানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিস্ফোরক আইনে বিএনপির ১১৯ নেতাকর্মীর বিরুদ্ধে  মামলা করেছে পুলিশ তাদের মধ্যে ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাত ৮০ জনকে মামলায় আসামী করা হয়েছে ডিসেম্বর মঙ্গলবার মামলাটি করেন সোনারগাঁ থানার এসআই আব্দুল কাদের ভুঁইয়া মামলায় উল্লেখ করা হয় গত ডিসেম্বর রবিবার রাতে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর এলাকায় বিএনপিজামায়াতের ৭০ থেকে ৮০ নেতাকর্মী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে ত্রাস সৃষ্টি করেন সময় ৪টি গাড়ি ভাঙচুর করেন তারা

মামলার আসামীদের মধ্যে রয়েছেন : বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সালু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ থানা ছাত্রদলের সভাপতি জাকারিয়া ভুঁইয়া, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সভাপতি ফরহাদ শিকদার, সদস্য সচিব তানভীর

আরো রয়েছেন : বিএনপি নেতা মামুন, আমিনুল ইসলাম, সফি, নূরে ইয়ামিন নোবেল, সোহেল, মোক্তার হোসেন, আবুল হোসেন, মনির হোসেন, আমিনুল ইসলাম, আফজাল হোসেন, মুছা মিয়া, আজিজুল্লাহ, শহিদ সরকার, সানোয়ার হোসেন, রউফ প্রধান, শরিফ, কবির, কামাল হোসেন, লাতিফ, নেহাল উদ্দিন, মোকলেছ, শাহালম, তাজুল ইসলাম সরকার, আব্দুর রউফ, জয়নাল, আওলাদ, ফারুক, জালালসহ অজ্ঞাত ৮০ জন

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ জানান, একটি মামলা হয়েছে। দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে

About the author

SOFT PRO IT