নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারী সমাবেশে নারায়ণগঞ্জে আসছেন সামান্তা-নুসরাত

নারী সমাবেশে নারায়ণগঞ্জে আসছেন সামান্তা-নুসরাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে নারী সমাবেশের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আয়োজিত এই সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা উপস্থিত থাকবেন।

সমাবেশে নারীর ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করা হবে এবং জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান তুলে ধরা হবে।

 

About the author

SOFT PRO IT