নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগ‌ঞ্জে উদ্বোধন হল লা-ভিস্তা, ছা‌দ তলায় রেস্টু‌রেন্ট

নারায়ণগ‌ঞ্জে উদ্বোধন হল ' লা-ভিস্তা ' ছা‌দ তলায় রেস্টু‌রেন্ট
Written by SOFT PRO IT

নারায়ণগ‌ঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : আধু‌নিকতার ছোয়ায় ম‌নোরম প‌রি‌বেশ ও স্বাস্থ্যসম্মত খাবা‌রের নিশ্চয়তা নি‌য়ে উ‌দ্বোধন হল লা-ভিস্তা রুফটপ ( ছা‌দের উপ‌রিভা‌গে ) রেস্টু‌রেন্ট। বুধবার ( ১২ ফেব্রুয়ারী ) রাত ৮টায় শহ‌রের বঙ্গবন্ধু সড়‌কে অব‌স্থিত প্র‌তিষ্ঠা‌নে এই মহ‌তিক্ষ‌ণের আ‌য়োজন করা হয়। এসময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, জেলা ম‌হিলা সংস্থ্যার চেয়ারম্যান ও এম‌পি শামীম ওসমা‌নের সহধর্মিনী সালমা ওসমান লি‌পি। ফিতা ও কেক কাটার মধ্য দি‌য়ে এই রেস্টু‌রেন্ট এর আনুষ্ঠা‌নিক উ‌দ্বোধন করেন তি‌নি।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন, একটা সময় ছিল এমন প‌রিবে‌শের জন্য ঢাকা চ‌লে যেতাম। ত‌বে এখন নারায়ণগ‌ঞ্জেই ভা‌লো মা‌নের রেস্টু‌রেন্ট তৈরী হ‌য়ে‌ছে। যা মান সম্পন্ন। এত‌দিন যতগু‌লো রেস্টু‌রেন্ট আ‌মি উদ্বোধন ক‌রে‌ছি তার ম‌ধ্যে এটাই সব‌চে‌য়ে সুন্দর। য‌দি খাবা‌রের মান ভা‌লো হয় অবশ্যই উত্ত‌রোত্তর সাফলতা পা‌বে।

জেলা ছাত্রলী‌গের সা‌বেক সিনিয়র সহ সভাপ‌তি মিনহাজুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় বিশেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) না‌হিদা বা‌রিক, ঢাকা দ‌ক্ষিন সি‌টির ৩৯নং ওয়ার্ড কমিশনার রোকন উ‌দ্দিন, বাংলা‌দেশ সমবায় ব্যাংক এর চেয়ারম্যান মহিউ‌দ্দিন মহি, মি‌সেস ম‌হি, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি ‌মো. মোহ‌সিন মিয়া।

‌তি‌নি আ‌রো ব‌লেন, নারায়ণগঞ্জ সবসময়ই প্র‌শিদ্ধ জায়গা। আ‌মি র্গব‌বোধ ক‌রি। এখা‌নে বোস কে‌বিন আমা‌দের ঐ‌তিহ্য ধ‌রে রে‌খে‌ছে। ত‌বে এখন প্রেক্ষাপট ভিন্ন। যেহেতু অ‌নেক রেস্টু‌রেন্ট, ক্যা‌ফে হ‌য়ে‌ছে। তাই গুনগত মান ধরে রাখ‌তে হ‌বে।

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন, যু্বলীগ নেতা মামুমনুর রহমান ইমন, সানোয়ার হোসেন জুয়েল, রেস্টু‌রে‌ন্টের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান বিপ্লব, প‌রিচালক মো. রা‌সেল, মো. সুমন, সু‌জিৎ ব‌নিক,সুজন রয় সহ অন্যান্য অ‌তি‌থিবৃন্দ। প্রসঙ্গত, রাজধানী ঢাকায় এ ধর‌ণের হো‌টেল কিংবা রেস্টু‌রেন্ট দেখা গে‌লেও নারায়ণগঞ্জ শহ‌রে এমন আধু‌নিক রেস্টু‌রেন্ট খুব কম।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 February 2020

নারায়ণগ‌ঞ্জে উদ্বোধন হল লা-ভিস্তা, ছা‌দ তলায় রেস্টু‌রেন্ট

www.narayanganjbarta24.com