নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী প্রধান খবর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সিটির মেয়র হিসেবে শপথ নিলেন আইভী

নারায়ণগঞ্জ সিটির মেয়র হিসেবে শপথ নিলেন আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর নবনির্বাচিত মেয়র হিসেবে শপথ নিলেন সেলিনা হায়াৎ আইভী। টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন তিনি। আজ ৯ই ফেব্রুয়ারি বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গণভবন থেকে ভার্চুয়ালি শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেয়রের শপথের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

এরআগে গত ১৬ জানুয়ারি নাসিকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জন নির্বাচিত হন।

এদিকে, গত ২২শে ডিসেম্বর ভোট শেষে নির্বাচিত ব্যক্তিদের নামঠিকানাসহ ২৮ ডিসেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এরআগে গত ১৬ই জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে  বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। ১৯২ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে আইভী পেয়েছিলেন লাখ ৫৯ হাজার ৯৭ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছিলেন ৯২ হাজার ৫৬২ ভোট। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নাসিক নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৬ হাজার ৫৩৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে।তাছাড়া এর আগে ২০১১ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার নিয়ে তৃতীয় বার মেয়রের দায়িত্ব পালন করবেন আইভী

About the author

SOFT PRO IT