সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ সম্পূর্ণরূপে লকডাউন

রাত পোহালেই নির্বাচন, নগরী এখন ফাঁকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনার সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্য দ্রব্য সরবরাহ এর আওতা বহির্ভূত থাকবে। বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।

এছাড়া আজকেও নারায়ণগঞ্জে ১৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 April 2020

নারায়ণগঞ্জ সম্পূর্ণরূপে লকডাউন

www.narayanganjbarta24.com