অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-৮

নারায়ণগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-৮
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী মাইক্রোবাস মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। শুক্রবার (০৬ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এই তথ্য জানান।

হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাঁরা সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন। আহত পাঁচ ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসের আরোহীরা সিলেটের হজরত শাহজালাল (রা.)–এর মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। কান্দিগাঁও এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 March 2020

নারায়ণগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-৮

www.narayanganjbarta24.com