খেলা নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ জেলা ২টি স্বর্ণ, ২টি রূপা এবং ১০টি তাম্র পদক জয়

নারায়ণগঞ্জ জেলা ২টি স্বর্ণ, ২টি রূপা এবং ১০টি তাম্র পদক জয়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ঢাকায় অনুষ্ঠিত মুজিববর্ষ ট্রাষ্ট ব্যাংক ১৯তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলা দল ২টি স্বর্ণ, ২টি রূপা এবং ১০টি তা¤্র পদক পেয়েছে। দলের কোচ কাম অধিনায়ক রহমত আলী ও মুন্নি আক্তার স্বর্ণ পদক লাভ করেছেন।

এছাড়া রূপা পেয়েছেন আসিফ ও অনিক আহমেদ। তা¤্র পদক পেয়েছেন জুবায়ের, জিহাদ, মেহেদী, নকিব, আলফাজ, শ্রাবণ, সামিয়া, আবিদ, সানিম ও আল আমিন। দলের এ সাফল্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাইন বিল্লাহ এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।

About the author

SOFT PRO IT