নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি বিনোদন সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ জেলার জম্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জস্থান

নারায়ণগঞ্জ জেলার জম্মদিন উদযাপন করলো “ নারায়ণগঞ্জস্থান ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( সৈয়দ রিফাত আল রহমান )নারায়ণগঞ্জ জেলার জম্মদিন উদযাপন করেছে জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান। ১৫ই ফেব্রুয়ারি শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলার ৩৬তম জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করেন নারায়ণগঞ্জস্থান এর সদস্যরা।

এসময় কেক কেটে উদযাপন সহ সংক্ষিপ্ত আলোচনা সভা ও একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী।

এদিকে ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান জম্মদিন উদযাপনকালে ১৫ই ফেব্রুয়ারিকে নারায়ণগঞ্জ দিবস হিসেবে ঘোষনার দাবি জানান এবং তাদের প্রত্যাশা আগামীতে শুধু মাত্র একটি সংগঠন নয়, সরকারি, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দিনটি নারায়ণগঞ্জ জেলার জন্মদিন হিসেবে পালন করবে। তাছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও প্রশাসনকে এ বিষয়ে উদ্যোগ গ্রহনের জন্য আহবান জানান নারায়ণগঞ্জস্থান গ্রুপের সদস্যরা।

এছাড়াও এসময় দৈনিক যুগান্তর ও ডিবিসি চ্যানেলের জেলা সংবাদদাতা রাজু আহম্মেদ, সাংবাদিক কমল খান, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দ্যা ওয়ান রেস্টুরেন্ট এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী মো.আল-আমিন ইকবাল, নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরফীন রওশন হৃদয়, অ‌ভি‌জিৎ সাহা, রেজওয়ান আমিন, অপু, মডারেট সনিয়া সহ গ্রুপের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 February 2020

নারায়ণগঞ্জ জেলার জম্মদিন উদযাপন করলো নারায়ণগঞ্জস্থান

www.narayanganjbarta24.com