নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ভোট গ্রহন চল‌ছে

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : উৎসবমুখর পরিবেশে চলছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি পদের নির্বাচন। এই নির্বাচনে পরিচালনা পরিষদের ১১টি পদের ১০টি পদে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ ক্লাব প্রঙ্গণে শুরু হয় এই ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ভোট গ্রহন চল‌ছেনারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১১৪৫ জন ভোটার। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই বারের সভাপতি নির্বাচিত হওয়া তানভীর আহমেদ টিটু ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম।নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ভোট গ্রহন চল‌ছেঊর্ধ্বতন সহ সভাপতি পদে সহ সভাপতি পদে ডা. একে শফিউল আলম ফেরদৌস ও বিপ্লব সাহা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন, খাজা একরামুল হক টিটু, কৌশিক সাহা, মো.সাইদুল্লাহ হৃদয়, মো শাহিন, এস এম শাহিন, মো. আশিক উজ জামান, ইদী আমিন ইবরাহীম খলিল, তোফাজ্জল হোসেন মুকুল। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সাবেক সাংসদ মোহাম্মদ আলী, জিএম ফারুক, হাবিবুর রহমান বাদল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 December 2019

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে ভোট গ্রহন চল‌ছে

www.narayanganjbarta24.com