জাতীয় নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ ক্লাবে জুয়া খেলা বন্ধে হাইকোর্টের রায়

নারায়ণগঞ্জ ক্লাব
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ক্লাবে জুয়া খেলা নিষিদ্ধ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এছাড়া দেশের অন্যান্য ক্লাবগুলোতেও জুয়া খেলা নিষিদ্ধ করে জুয়া বন্ধে এ সংক্রান্ত আইনে সংশোধনী এনে তা যুগোপযোগী করতে বলেছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ এবং মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন। একই সঙ্গে জুয়া খেলার কোন উপকরণ পাওয়া গেলে তা জব্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আদেশ দেয়া হয়েছে।

২০১৬ সালের ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধে রুল জারি করেন আদালত। অন্যান্য ক্লাবগুলো হলো, রাজধানীর ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব ও খুলনা ক্লাব।

জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন কার্ড, ডাইস ও হাউজি খেলা অথবা এমন কোনো খেলা যাতে টাকা বা অন্য কোনো বিনিময় হয়ে থাকে তা বন্ধের নির্দেশনা কেন দেয়া হবে না- রুলে তা জানতে চান আদালত।

About the author

SOFT PRO IT