নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ১১ জানুয়ারি

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ১১ জানুয়ারি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ১১ জানুয়ারি হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এজিএম। এই এজিএম এ ইসির সদস্যদের নাম ঘোষণাসহ নির্বাচনের দিন তারিখ ধার্য করা হবে। তবে এখন থেকেই আদালত পাড়ায় চলছে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা। বরাবরের মতোই এবারও আওয়ামী পন্থীরা একটা শক্ত প্যানেল দাঁড় করাবেন। যদিও এখনই এবিষয়ে আইনজীবী সমিতির বর্তমান সভাপতি-সেক্রেটারি কেউই কথা বলতে চান না।

অন্যদিকে বিএনপি পন্থীরা এবার আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। এবিষয়ে বিএনপি পন্থী সিনিয়র আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, এই কলুষিত সরকারের অধীনে কোনো নির্বাচনি সুষ্ঠু হয়নি যা আপনারা দেখেছেন। আজকে বিচার বিভাগের ওপরে সরকারের যে হস্তক্ষেপ চলতাছে, এই হস্তক্ষেপের কারণে সবকিছুর মধ্যে আইনজীবি সমিতি বা বিচার ব্যাবস্থা বলেন এগুলার মধ্যে এখন আর স্বাধীন বিচার বিভাগ বলার কোনো অবকাশ নেই। সেই হিসেবে আমরা এই সরকারের ইতিপূর্বে সবকটা ইলেকশনে মানুষ ভোট দিতে পারেনি। সামনে আইনজীবী সমিতির ইলেকশন আসবে সেই ইলেকশনে আমরা সকলে বৈঠকে বসবো আইনজীবি সমাজসহ সবাই বসে আমরা কথা বলবো তারা যে সিদ্ধান্ত নিবে সেই মোতাবেক আমরা পদক্ষেপ নিবো। আমার একার সিদ্ধান্তে কিছু হবে না আগে এজিএমটা হোক তার পর আমরা সিদ্ধান্ত জানাবো।

এদিকে তৃনমুল বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা অ্যাডভোকেট আলী হোসেন ও অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানীর কাছে আইনজীবী সমিতির কথা জিজ্ঞেস করা হলে তারা বলেন, জাতীয় নির্বাচনে যা দেখলাম আইনজীবী সমিতিতে এর বাহিরে কি হবে? আমরা এবিষয়ে কোনো মন্তব্য করবো না।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 January 2024

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ১১ জানুয়ারি

www.narayanganjbarta24.com