নারায়ণগঞ্জ সদর ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ

ভাতিজি বলে ডেকে ৫ বছরের শিশুকে ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : শহরের চাষাড়ায় ধর্ষণের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশু। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেনীর শিক্ষার্থী। এ ঘটনায় ধর্ষিতা ছাত্রীটির মা বাদী হয়ে জামালপুর সদর থানার তারাগঞ্জের আফজালের পুত্র ও ফতল্লা থানার চাষাড়া রেললাইনস্থ বাবুল মিয়ার ভাড়াটিয়া মতি (৪৫) কে আসামী করে ৮ই জুলাই বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। ফতুল্লা থানাধীন চাষাড়া রেল লাইনস্থ বাবুল মিয়ার ভাড়াটিয়া বাসায় এই ঘটনাটি ঘটেছে ।

জানা যায়, বাদী ও তার স্বামী দৈনিক চুক্তি ভিত্তিক বিভিন্ন স্থানে কাজ করে। প্রতিদিনের মতো শিশুটিকে বাসায় রেখে চলতি মাসের ৫ তারিখ সকাল ৭টার দিকে বাদী ও তার স্বামী কাজের জন্য বাসা থেকে বের হয়। একই দিন বিকাল ৪টার দিকে শিশুটি ধর্ষক মতির বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় ধর্ষক তার মেয়েকে কৌশলে বাসার ভিতর নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে ঘটনার দুই দিন পর ধর্ষিতা শিশুটির প্রাইভেট শিক্ষিকা তাকে জানালে সে বিষয়টি তার মেয়েকে জিজ্ঞেস করে। ঘটনার সত্যতা পেয়ে স্থানীয়দের অবগত করে বৃহস্পতিবার ফতুল্লা থানায় এসে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ধর্ষক কে গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

About the author

SOFT PRO IT